মালদা

তৃণমূল ও বিজেপিকে হারাতে কংগ্রেস কে সাথে নিয়ে বন্ধুত্বপূর্ণ লড়ায়ে রাজী বামফ্রন্ট,......সুজন চক্রবর্তীর

পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে মজবুত করতে রবিবার চাঁচল রবীন্দ্রভবনে বামফ্রন্টের এক সাধারণ সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন বিধানসভার পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। এদিনের এই সভায় সুজনবাবু আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে রুখতে পুনরায় কংগ্রেসের হাত ধরে বামফ্রন্টের সাথে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে যেতে চান বলে কংগ্রেসকে বার্তা দেন। এর পাশাপাশি তিনি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে রণকৌশলের বার্তা দেন। এই সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বারবার ত্রিপুরার হার নিয়ে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি বলেন বিগত বিধানসভা নির্বাচনে মালদা জেলায় তৃণমূলকে খালি হাতে পাঠিয়েছিলেন। 

        পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সড়াতে এবং সেই সুযোগ যাতে বিজেপি না পায়, তার জন্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আরও একবার কংগ্রেসের সাথে জোট বাঁধার ইঙ্গিত দিলেন বামফ্রন্টের বিধায়ক তথা বিধানসভার পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nDWaMYtKVRs